ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা মোড় এলাকায় ট্রলিচাপায় রিপন কুমার দত্ত (৩৮) নামে এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সহকারী প্রিজাইডিং অফিসার গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব শেষে মোটরসাইকেলযোগে নান্দাইলে ফিরছিলেন।
নান্দাইল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাইফুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও নান্দাইল থানা পুলিশ সূত্র জানায়, রিপন কুমার দত্ত গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদ নির্বাচনে তিনি গৌরীপুর সরকারি কলেজে কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
[b]ময়মনসিংহ,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার নিহত
ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা মোড় এলাকায় ট্রলিচাপায় রিপন কুমার দত্ত (৩৮) নামে এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারী প্রিজাইডিং অফিসার গৌরীপুর





