ময়মনসিংহের ত্রিশালে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ঈমান আলী (৪৫)। শুক্রবার ভোর রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বজ্রপাতের মধ্যে স্থানীয় একটি বিলে মাছ ধরছিলেন উপজেলার মুক্ষপুর ইউনিয়নের সাপখালি গ্রামের ঈমান আলী।
বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে শুক্রবার ভোরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ঈমান আলী (৪৫)। শুক্রবার ভোর রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে বজ্রপাতের মধ্যে





