ঢাকা: নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজ সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান।
এবারের নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষাই নয়, এ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার সুযোগ হয়েছে এ নির্বাচনের মধ্য দিয়ে।
বিরোধী দল অংশ নিলে এই নির্বাচন আরো প্রতিযোগিতামূলক হতে পারতো বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আমি বার বার নির্বাচনে অংশ নিতে তাদেরকে সংলাপে বসার আহবান জানিয়েছি বার বার কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।
সন্ত্রাস ও সহিংসতা পরিহার করে, যুদ্ধাপরাধী ও জঙ্গি জামায়াতে ইসলামীকে পরিহার করে সংলাপে বসার জন্য বিরোধী দলীয় নেতাকে আবারো আহবান জানান প্রধানমন্ত্রী।
দেশে চলমান সহিংসতা জাতি আর দেখতে চায়না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সবাইকে একযোগে কাজ করতে হবে।
নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শেখ হাসিনা।
জনগণের বৃহত্তর স্বার্থে আলোচনা অব্যাহত রাখতে চান বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান শেখ হাসিনা।
নাশকতা উপেক্ষা করে ভোট দেয়ায় জনগণকে শেখ হাসিনার অভিনন্দন
নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
আ’লীগের নেতা-কর্মীরাও মদ খায় সব বাটপারের কারখানা: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনাই কারচুপি করে ক্ষমতায় টিকে ছিলেন। শেষমেশ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তিনি ভারতে পালিয়ে গেছেন। আমরা এ ধরনের রাজনীতি করিনি; ঢাকায় আমার নিজের কোনো বাড়ি নেই, অথচ তাদের জাবেদ নামের এক এমপির বিদেশেই সাড়ে চারশত বাড়ি রয়েছে।’
















