[b]দামেস্ক[/b]: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এখন সিরিয়ায় রয়েছেন। জর্ডান থেকে তিনি দামেস্কে যান।
সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২২ জানুয়ারির সিরিয়া বিষয়ক শান্তি সম্মেলনকে সামনে রেখে মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন জারিফ। জর্ডানের আগে লেবানন ও ইরাক সফর করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী দামেস্ক বিমানবন্দর থেকে সোজা প্রেসিডেন্ট প্রাসাদে যান এবং সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বৈঠক চলছিল। সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সূত্র: আইআরআইবি
টাইম নিউজ/এসএমএ