আগামী অর্থ বছরেই সরকারী চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণা করা হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিন এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত ১৫ সদস্যের বেতন ও চাকরি কমিশন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এবং পেশাজীবী সংগঠণের সঙ্গে দুটি সভায় তাদের মতামত সংগ্রহ করেছে। সংগৃহিত তথ্য উপাত্তের ভিত্তিতে পিতামাতাসহ অনূর্ধ্ব-৬ জনের একটি পরিবারের জীবন যাত্রার ব্যয় নির্বাহের বিষয়সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনায় রেখে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।
প্রধানমন্ত্রী জানান, সরকারের আন্তরিকতা থাকলেও বিএনপি-জামায়াত শিবিরের ব্যাপক ধ্বংসাত্বক কর্মকাণ্ডের কারণে বেতন ও চাকরি কমিশন কাজ শুরু করতে বিলম্ব হয়। তবে কমিশনের সুপারিশ আগামী ৬ মাসের মধ্যে পাওয়া যেতে পারে। অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে সরকার ২০১৩ সালের ১ জুলাই হতে ২০ শতাংশ মহার্ঘভাতা চালু করা হয়েছে।
এ ব্যবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ সর্বনিম্ন ১৫০০ টাকা এবং সর্বোচ্চ ৬ হাজার টাকা বেশী পাচ্ছেন।
তিনি আরও বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি করে। এসময় সর্বনিম্ন বেতনক্রম ২৪০০ টাকা হতে ৪৩১০ টাকা এবং ৪১০০ টাকা হতে ৭৭৪০ টাকা। সর্বোচ্চ ২৩ হাজার টাকা হতে ৪০ হাজার করা হয়।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
আগামী অর্থ বছরে নতুন পে স্কেল
আগামী অর্থ বছরেই সরকারী চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণা করা হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিন এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ তথ্য জানান।





