ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে যৌথবাহিনীর বিশেষ টিম। আটককৃতদের মধ্যে অধিকাংশ জামায়াত-শিবির ও বিএনপি’র নেতা-কর্মী।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার সদর, মহেশপুর, কোটচাঁদপুর ও কালিগঞ্জসহ ছয় উপজেলায় এ অভিযান চলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে টাইম নিউজকে বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা, ভোট কেন্দ্রে হামলাসহ বিভিন্ন মামলায় জড়িতদের আটক করা হয়েছে।
[b]ঝিনাইদহ,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]