কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদা খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বি. বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার কাঁঠালকান্দি গ্রামের জামাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের আক্কাস আলীর ছেলে সুমন মিয়া।তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন জানান, মহাসড়কের বলদা খাল এলাকায় ঢাকাগামী একটি ট্র্রাক একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলে ও গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর সুমন মিয়া মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক বা তার সহকারীকে আটক করা যায়নি। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]