বগুড়ায় বাস উল্টে খাদে পড়ে ২ জন নিহত ও ১৫জন আহত হয়েছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭ টায় বগুড়া-রপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন নীলফামীর জেলার জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম (২৭)। অপরজনের নাম জানা যায়নি।
পুলিশ জানায়, রোমান নামে যাত্রীবাহি বাস বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। মাঝিপাড়া মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বের খাদে উল্টে যায়।ঘটনাস্থলে ১জন এবং হাসাপাতালে নেয়ার পথে আরও ১জনের মৃত্যু হয়।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]বগুড়া, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]