ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাচার হওয়ার কথা এতদিন জানা ছিল। তবে সেই তালিকায় এবার ঢুকে পড়েছে কনডমও। সম্প্রতি পেট্রাপোল সীমান্তে রুটিন চেক করতে গিয়ে শুল্ক দপ্তরের কর্মীরা দেখতে পান লরি ভর্তি কনডম যাচ্ছে বাংলাদেশে। কিন্তু কাগজপত্রে তার কোনও উল্লেখ নেই। বাজেয়াপ্ত করা হয় লরিটিকে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
তাদের জেরা করেই জানা গেছে, ইতিমধ্যেই ১৪টি লরীতে করে কনডম পাচার হয়েছে বাংলাদেশে। কনডমগুলি বিনামূল্যে মানুষের মধ্যে বিলি করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলিই বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। কিন্তু বাংলাদেশে কনডম পাচারের রহস্য কি সেটাই ভেবে পাচ্ছন না তদন্তকারীরা। ধৃতরাও জানাতে পারেনি কেন সেগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছিল।
জানা গেছে, এইডস প্রতিরোধে যে সরকারি কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ’পরিবার সেবা’র নামে কন্ডোমগুলি সরবরাহের জন্য পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। সেগুলিই লবীতে করে পাচার হয়েছে এবং হচ্ছিল । তবে শুল্ক দপ্তরের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শৈলেন্দ্র সিং জানিয়েছেন, দিল্লির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্তারা বাজেয়াপ্ত করা
কনডমের কার্টনগুলি তাদের নয় বলে জানিয়েছে। শুল্ক দপ্তর সুত্রে জানা গেছে, যে লরীটি বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে প্রায় দেড় কোটি রুপির দুটি ব্র্যান্ডের কন্ডোম ছিল। এগুলি বিক্রির জন্য নয় বলে ছাপ দেওয়া রয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
এবার ভারতীয় কনডম আসছে বাংলাদেশে
ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাচার হওয়ার কথা এতদিন জানা ছিল। তবে সেই তালিকায় এবার ঢুকে পড়েছে কনডমও। সম্প্রতি পেট্রাপোল সীমান্তে রুটিন চেক করতে গিয়ে শুল্ক দপ্তরের কর্মীরা দেখতে পান লরি ভর্তি কনডম যাচ্ছে বাংলাদেশে।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















