নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আরিফ হোসেন (২৭) ও হুমায়ন (২৫) নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত এলাকার নোম্যান্স ল্যান্ডের মেইন পিলার (২৪০/৫ আর) এলাকা দিয়ে করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর পুত্র আরিফ হোসেন ও রেজাউলের পুত্র হুমায়ন অবৈধ ভাবে ভারত থেকে গরু নিয়ে ফিরে আসার পথে ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের ধরে নিয়ে যায়।
বিজিবি ক্যাম্পের করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে টাইম নিউজকে জানান, বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত চেয়ে তালতলী বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাবে আটককৃতদেরকে বিএসএফ তাদের নিকটবর্তী বামনগোলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে জানান।
[b]নওগাঁ,১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
২ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ
নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আরিফ হোসেন (২৭) ও হুমায়ন (২৫) নামের দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে উপজেলার করমুডাঙ্গা





