নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে প্রার্থীদের পেশি শক্তির ব্যবহার করেছে। আর এ কারণে সহিংসতা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রার্থীরা ভোটারদের ওপর আস্থা না রেখে পেশি শক্তির ওপর আস্থা রেখেছে। এটা তাদের (প্রার্থীদের) অযোগ্যতা। আগামী নির্বাচনগুলোতে প্রার্থীরা পেশি শক্তি ব্যবহার করতে না পারে সেজন্য আইন প্রণয়ন করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে কমিশন। কেননা এ নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের ফলে সহিংসতাসহ বিভিন্ন অনিয়ম হওয়ায় এ বিষয়টি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন(ইসি)।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছিল। কিন্তু প্রশাসনের অসহযোগিতাসহ বিভিন্ন কারণে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি। তারপরও যা হয়েছে তাতে সন্তুষ্ট কমিশন।
এরপরও উপজেলা নির্বাচন ও নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুললে বা সমালোচনা করলে আমাদের হারানোর কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিক গতকাল বুধবার ৫টি উপজেলায় স্থগিত কেন্দ্রের নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি।
[b]ঢাকা, এম, ১০এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
শ্রেণীহীন
'পেশি শক্তির ব্যবহারে সহিংসতা হয়েছে'
নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে প্রার্থীদের পেশি শক্তির ব্যবহার করেছে। আর এ কারণে সহিংসতা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা বলেন।





