নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান  রাজধানী একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
শনিবার সকাল আটটার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫ জানুয়ারি উত্তরার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হোন ড. মোস্তাফিজুর রহমান। সেখান থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাযা নামাজ শনিবার বিকেল ৪টায় উত্তরা ৩নং সেক্টরের ১২ নম্বর রোডে অনুষ্ঠিত হবে।
ড. মোস্তাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান।তিনিই প্রথম বাংলাদেশী যিনি পবিত্র কোরআন ইংরেজীতে অনুবাদ করেছেন।