রাজশাহীর চারঘাটে সাইদুর রহমান নামে এক ইজি বাইক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় চারঘাটের ইউসুফপুর শ্রীখণ্ডিতে গম ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুর রহমানের বাড়ি নগরীর মতিহার বাখরাবাদ এলাকায় বলে জানাগেছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা ঘটনার নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের হাত-পা পিছমোড়া করে বাঁধা, গলায় মাফলার পেঁচানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ইজি বাইক ছিনতাই করার উদ্দেশ্যে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
রাজশাহীতে ইজি বাইক চালকের লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাটে সাইদুর রহমান নামে এক ইজি বাইক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় চারঘাটের ইউসুফপুর শ্রীখণ্ডিতে গম ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।





