জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় শান্তিপূর্ণভাবে চলছে। সড়ক-মহাসড়কে হরতালকারীদের কোনো প্রতিবন্ধকতা না থাকায় অভ্যন্তরীণ রুটে ও মহানগরীতে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি এমনকি কোনো পরিবহণ নগরীতে ঢোকেনি।
বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতাল সমর্থনে নগরীতে জামায়াত -ছাত্রশিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
প্রতি হরতাল ন্যায় যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে নগরীতে গ্রহণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পাশাপাশি র্যা্বর টহল জোরদার করা হয়েছে।
[b]ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
শ্রেণীহীন
খুলনায় শান্তিপূর্ণ হরতাল চলছে
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় শান্তিপূর্ণভাবে চলছে। সড়ক-মহাসড়কে হরতালকারীদের কোনো প্রতিবন্ধকতা না থাকায় অভ্যন্তরীণ রুটে ও মহানগরীতে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।





