দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা ৩৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচিতে রয়েছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর,জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ,রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব ও ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।
এর আগে গত বুধবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নবম সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে ডা. ফজলে রাব্বি মিয়া নির্বাচিত হন ও শপথ নেন। স্পিকার হিসেবে শপথ নেয়ার পর ওই দিন অধিবেশনে সভাপতিত্ব করেন শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন মঙ্গলবার (আজ) বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছিল।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সংসদ অধিবেশন শুরু
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা ৩৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।