নাটোরের নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ থেকে ২ লাখ ভারতীয় রুপীসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচে তল্লাশী চালায় বলে জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন।
তারা আরো জানান, তল্লাশীকালে দু’জন যাত্রীর কোমর থেকে ২ লাখ ভারতীয় রুপী উদ্ধার করে। এসময় তাদের দু’জনকে আটক করে।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও তার সহযোগী একই এলাকার মোহম্মদ মামুন। পরে তাদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
[b]নাটোর, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
নাটোরে ভারতীয় রুপীসহ ২ জন আটক
নাটোরের নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ থেকে ২ লাখ ভারতীয় রুপীসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের





