রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় বিএনপি’র ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাদকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।
রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে শুধুমাত্র চারটি উপজেলায় হরতাল আহ্বান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি জরুরি সভায় এই হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুরের চারঘাট উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শুধুমাত্র চারঘাট উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে ওই দুই মামলায় জামিন আবেদন করেন তিনি। তবে শুনানী শেষে বিচারক সানাউল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে চারঘাটের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ মামলাসহ তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
[b]রাজশাহী, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
রাজশাহীর ৪ উপজেলায় বিএনপির হরতাল চলছে
রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় বিএনপি’র ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ চাদকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়





