ঝিনাইদহে বালু ভর্তি ট্রাক উল্টে রবিউল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকালে সদর উপজেলার মধুপুর-নারকেল বাড়িয়া সড়কের কলমখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল বেড় গোপীনাথপুর গ্রামের আকুল মোল্লার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি ট্রাকটি রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা শ্রমিক রবিউল ঘটনাস্থলে মারা যায়।
ঝিনাইদহ সদর থানার এসআই এমদাদুল ইসলাম জানান, সরু রাস্তায় ট্রাকটি পুকুরে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে ট্রাক উল্টে শ্রমিক নিহত
ঝিনাইদহে বালু ভর্তি ট্রাক উল্টে রবিউল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার মধুপুর-নারকেল বাড়িয়া সড়কের কলমখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।





