দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদেরও অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে। প্রার্থীদের অনেকেই কী ব্যবসা করেন তা গোপন রেখেছেন। এছাড়া নির্বাচন কমিশনে দাখিল করা আয়করের প্রত্যায়ন পত্রে আয়ের বিবরণী দেখায়নি।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজনের মহাসচিব বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. জাহাঙ্গির আলম, নাজমা হাসিন, সানজিদা হক ও বিপাসা প্রমুখ।
বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনে প্রার্থীদের অনেকেই পেশা ব্যবসা উল্লেখ করলেও কি ব্যবসা করেন তার গোপন রেখেছেন।
তিনি আরও বলেন, দুর্বল নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোট বিহীন নির্বচনের সরকারকে টিকিয়ে রেখেছে। এই বিষয়ে জনগণকে সোচ্চার হওয়া উচিত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সংরক্ষিত আসনের প্রচলিত নির্বাচনে তাদের যোগ্যতার প্রমান হয় না। এক্ষেত্রে আত্মীয়তা, পারিবারিক আর ধনাঢ্যদের কদর বেশি হয়। সরাসরি নির্বাচনে নারীদের সত্যিকার মূল্যায়ন হতো। নারীদের শুধু অলংকার হিসেবে ব্যবহার করা হয়।
বদিউল আলম মজুমদার বলেন এবার ৯ম জাতীয় সংসদের ৯ জন নারী ১০ম সংসদে প্রার্থীর গড় সম্পদ বেড়েছে ২২৪ পারসেন্ট। তাদের দাখিল করা নির্বাচন কমিশনে সম্পদর তথ্যে অনেক কিছু গোপন করেছেন।
ইসিতে তাদের দেয়া তথ্যেই দেখা যায়, গত ৫ বছরে নিলুফার জাফরের সম্পদ বেড়েছে ১ হাজার ২৩৩ ভাগ, অর্থাৎ ২৮ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৮১৩ টাকা। সানজিদা খানমের সম্পদ বেড়েছে ১ হাজার ৫৩৯ ভাগ অর্থাৎ ৩০ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা, ফজিলাতুনেসার বাপ্পীর বেড়েছে ৪৪ ভাগ অর্থ ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, পিনু খানমের সম্পদ ৩ হাজার ৪৮২ ভাগ অর্থাৎ ১ কোটি ৮০ হাজার ৫০০ টাকা, মাহাজার বিন মোরশেদের সম্পদ বেড়েছে ১১৬ ভাগ অর্থাৎ সম্পদ বেড়েছে ১৯ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৪৪৪ টাকা। হাসনা লিলির সম্পদ বেড়েছে ৭০৪ ভাগ অর্থাৎ সম্পদ বেড়েছে ৭৯ লাখ ৮৬ হাজার ২৭৫ টাকা। শুধুমাত্র তারানা হালিমের সম্পদ কমেছে ১৮ ভাগ, তার সম্পদ কমেছে ১২ লাখ ৩৮ হাজার টাকার।
এবার সংরক্ষিত ৪১ আসনের নারী প্রার্থীদের মধ্যে ১০ জন ব্যবসাী, আইনজীবী ৯ জন , কৃষি ৩ জন, গৃহিনী ১ জন এবং অন্যান্য ১২ জন। আওয়ামীলীগের ৩৯ জন, জাতীয় পার্টির ৬ জন, ওয়ার্কাস পার্টির ১ জন, জাসদ ১ জন, এবং স্বতন্ত্র ৩ জন রয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচন ফেলে বিদেশে ভ্রমণে যাওয়াটা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বহীনতার পরিচয়।
সারাদেশে জাল ভোট, কারচুপি, কেন্দ্র দখল এবং সহিংসতার কারণে এই নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
[b]ঢাকা, একে ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সম্পদ অস্বাভাবিক
দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদেরও অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে। প্রার্থীদের অনেকেই কী ব্যবসা করেন তা গোপন রেখেছেন। এছাড়া নির্বাচন কমিশনে দাখিল করা আয়করের প্রত্যায়ন পত্রে আয়ের বিবরণী দেখায়নি। মঙ্গলবার দুপুরে
সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
















