[b]চুয়াডাঙ্গা:[/b]জেলার দামুড়হুদা উপজেলার নিমতলা সীমান্তে ৭১ থেকে ৭৩ নম্বর মেইন পিলার পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার বিজিবি-বিএসএফ যৌথ টহল শুরু করেছে।  
বুধবার রাত ২ টা থেকে ৪ টা পর্যন্ত এ যৌথ টহল শুরু হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ানের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান ও বিএসএফ’র পক্ষে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটেলিয়ানের গেদে বাগানপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ডি এস দৌলত শিং।
এই যৌথ টহলে বাংলাদেশের পক্ষে ১২ জন এবং ভারতের পক্ষে ১৫ জন জোয়ান অংশ নেন। চোরাচালান প্রতিরোধে এ টহল ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।