ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় বিজিবি ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
সোমবার নাটোর রেল স্টেশন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নাটোর থানা পুলিশ ও স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া বিজিবি-৩২ ব্যাটালিয়নের মেজর তারেক মাহমুদ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে নাটোর রেল স্টেশন এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।
এ সময় সংঘবদ্ধ চোরাকারবারী দলের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে বিজিবির ২ সোর্স আহত হয়েছে।
৩ টায় বিজিবি সংগঠিত হয়ে নাটোর স্টেশন এলাকায় বিভিন্ন দোকানপাটে অতর্কিতে হামলা চালায়। এসময় ব্যবসায়ী ও এলাকাবাসী একত্রিত হয়ে বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে বিজিবি ৬ রাউন্ড গুলি চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে এলাকাবাসী পুনরায় একত্রিত হয়ে বিজিবিকে অবরুদ্ধ করে ফেলে।
সংবাদ পেয়ে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানা যায়।
ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
বিজিবি-ব্যবসায়ী সংঘর্ষ: আহত ১৫
ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসময় বিজিবি ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।





