কুমিল্লায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ ৫ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন- সার্জেন্ট আনোয়ার হোসেন, কনস্টেবল মিহির কান্তি, শামছুদ্দিন, রুহুল আমীন ও আবদুল হামিদ।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে এ ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ সদস্যরা টহলে পদুয়ার বাজারের দিকে যাচ্ছিলেন। বেলতলী এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এক সার্জেন্টসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়।
প্রথমে তাদের কুমিল্লা সিএমএইচ ও পরে সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]