ভোলার মনপুরায় আওয়ামী’লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আ: লতিফ ভূঁইয়ার ছেলে টিটুর নেতৃত্বে  হামলায় ১৯ দলীয় জোট সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টসহ বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মো: জসিম উদ্দিন ১৯ দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগ করছিলেন। তখন টিটুর নেতৃত্বে ৪/৫জন আওয়ামী’লীগ কর্মী জসিম উদ্দিনের পথরোধ করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় জসিম উদ্দিনের সাথে থাকা মতিউর রহমান, রোকন উদ্দিন ও সোহেলকেও বেধম মারধর করা হয়।
এই ঘটনার নিন্দা জানিয়ে ১৯ দল সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ রফিকুল ইসলাম জানান, আমার প্রধান নির্বাচনী এজেন্টের উপর হামলার বিষয়টি রিটার্নিং অফিসার, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে জানিয়েছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।
[b]ভোলা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]