ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সিএনজিসহ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে  গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শুক্রবার কুমিল্লার বুড়িচং থেকে সিএনজিসহ জসীম উদ্দিন (৪৭) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। এবং গত মঙ্গলবার সিএনজি চুরির সঙ্গে জড়িত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাসানি গ্রামের জুয়েল (২৩) ও শ্রীমঙ্গলের মাইজদী পাহাড় এলাকার হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
বিজয়নগরের চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই ) মো. কবির হোসেন জানান, সিঙ্গারবিল মধ্যপাড়ার ওয়াসিম মিয়ার বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি বিকালে নতুন একটি সিএনজি অটোরিকশা চুরি হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার মিরাসানি গ্রামের জুয়েলকে আটক করা হয়। পরে জুয়েলের দেয়া তথ্য ও তার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীমঙ্গলের মাইজদী পাহাড় এলাকা থেকে হোসেন মিয়াকে ও কুমিল্লার বুড়িচং থেকে জসীম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর