যে চেতনা ও আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার ৪২ বছর পরও তা সফল হয়নি। কারণ স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছর পরই জাতির জনককে হত্যা করা হয়েছিল।
আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনককে হত্যার মধ্য দিয়ে শুধু স্বাধীনতার চেতনাই হারায়নি, শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথও হারিয়েছে।
প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, তিনি নিজ চোখে দেখেছেন কিভাবে ঢাকার বস্তিতে আগুন দিয়ে পুড়িয়ে ও গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। ঢাকার রাজপথে শুধু লাশ আর লাশ দেখেছি।
এদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে জাতির পিতা যে মন্তব্য করেছিলেন তা সত্য হয়েছে এমন দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তবে ষড়যন্ত্র হয়েছে, রক্ত ঝড়েছে।
আমেরিকার সিআইএ সহ সারা বিশ্বের পত্র-পত্রিকার রিপোর্টের বরাত দিয়ে শেখ হাসিনা বলেন, এসব গণমাধ্যমই কথা বলে যে কার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, কে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
দেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে কিছু অর্বাচীন বিভ্রান্তি ছড়াচ্ছে-এমন অভিযোগ এনে শেখ হাসিনা বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট ৭১-এর পরাজিত শক্তি প্রতিশোধ নিয়েছিল।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রেখে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছিল।
[b]ঢাকা, এসআর, ২৭ মার্চ (টাইমনি্উজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
স্বাধীনতার ঘোষণা নিয়ে অর্বাচীনরা বিভ্রান্তি ছড়াচ্ছে: হাসিনা
যে চেতনা ও আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার ৪২ বছর পরও তা সফল হয়নি। কারণ স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছর পরই জাতির জনককে হত্যা করা হয়েছিল।





