ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফোনের কললিস্ট ট্রাক করে অভিযান চালিয়ে শিশু অপহরণকারী সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ আদায়ে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুজনকে আটক করার পর তাদের তথ্য অনুয়ায়ী বুধবার আরও দুজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন-হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের মিলনের ছেলে উজ্জল,কুলবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে জাহিদ, আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে আতিক ও একই গ্রামের খেজমত আলীর ছেলে নামজুল।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান,সম্প্রতি উপজেলার খলিশাকুণ্ডু গ্রামের কামাল নামে এক ব্যক্তির শিশু সন্তানকে অপহরণ করে মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ দাবি করে চক্রটি। তাদের মোবাইল ফোনের কললিস্ট ট্রাক করে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহরণকারী চক্রের সদস্য আতিক ও উজ্জলকে তাহেরহুদা গ্রামের মকবুল হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনি আরও জানান,পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে জাহিদ ও নাজমুল নামে আরও ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]