ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিদেশি অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের আকবর শাহ থানার তাহের হোসেনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩২), বিশ্বকলোনির খোরশিদ আলমের মেয়ে রুবী আক্তার (২২), সন্দ্বীপের হারামিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে বেলাল উদ্দিন (২৮) ও পিরোজপুরের স্বরূপকাঠির বালিহাঁড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে জেরিন আক্তর (১৯)।
দাউদকান্দি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া টাইম নিউজকে জানান, ভোরে দাউদকান্দির টোল প্লাজা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাইক্রোবাসটিসহ চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
[b]কুমিল্লা,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৪জনকে আটক করেছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিদেশি অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চট্টগ্রামের আকবর শাহ থানার তাহের





