[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে স্পিকারের ব্যাক্তিগত সহকারি কামাল বিল্লাহ তার পক্ষে এ ফরম ক্রয় করেন।
এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম ক্রয় করবেন বলে গণমাধ্যমকে জনিয়েছিলেন।
১৫ জানুয়ারি থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে চলবে আগামীকাল ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আগামী ১৯ জানুয়ারি বিকাল ৩টায় গণভবনে আগ্রহী প্রার্থীদের সঙ্গে সংসদীয় কমিটির সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে।
শ্রেণীহীন
সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন কিনলেন স্পিকার
ঢাকা: দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।





