আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাপ চার দিনের সরকারি সফরে শনিবার ঢাকা পৌঁছেছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে তিনি ওয়াশিংটনের সঙ্গে ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে জাতীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে শ্রম, উন্নয়ন ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে।
২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করার কথা রয়েছে।
অতুল কেশাপ উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে সহায়তা দিয়ে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে আমেরিকারর পক্ষে অ্যাপেকের জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১০ থেকে ২০১২ মেয়াদে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ওব্লেকের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে অতুল কেশাপের।
[b]ঢাকা, ২২ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]
শ্রেণীহীন
মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাপ চার দিনের সরকারি সফরে শনিবার ঢাকা পৌঁছেছেন।





