[size=2]খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি ১ নেতা নিহত হয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম এল) প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড তৌহিদুল ইসলাম সবুজ (২৮)।[/size][size=2] তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।[/size]
মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় ফুলতলার ছাতিয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৫ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৬টি বোমা ও ২টি রামদা উদ্ধার করা হয়।
সবুজ উপজেলার দামোদর গ্রামের সেলিম শেখের ছেলে। তিনি ৯টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলার আসামি ছিলেন।
খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভূঁইয়াসহ তার দলবল অবস্থান করছে-গোপনে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল ফুলতলা দিঘীর পাড় এলাকায় অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শিমুল ভূইয়ার সেকেন্ড-ইন-কমান্ড তৌহিদুল ইসলাম সবুজকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা জেলা ডিবির ওসি রোকনুজ্জামান জানান, চরমপন্থি সন্ত্রাসী সবুজের বিরুদ্ধে খুলনা ও যশোরে ৯টি হত্যা মামলা, ২টা অস্ত্র মামলাসহ এক ডজন মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি ১ নেতা নিহত
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি ১ নেতা নিহত হয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম এল) প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড তৌহিদুল ইসলাম সবুজ (২৮)। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টায় ফুলতলার ছাতিয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে ১টি





