ঝিনাইদহে বজ্রপাতে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম রিতু খাতুন (১৪) বলে জানা যায়।
শুক্রবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিতু খাতুন বজরাপুর গ্রামের গোলাম রহমানের মেয়ে ও খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রাতে ঝড় বৃষ্টির সময় রিতু মায়ের সঙ্গে বাড়ির উঠানে কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি শাহাজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে বজ্রপাতে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম রিতু খাতুন (১৪) বলে জানা যায়। শুক্রবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিতু খাতুন বজরাপুর গ্রামের





