কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের মুকিমপুর গ্রামের একটি পরিত্যক্ত মন্দির থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্রসাহা জানান,স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান,অন্তত ১০/১৫ দিন আগে দুর্বৃত্তরা অন্যত্রে হত্যা করে তার মৃতদেহ এ মন্দিরে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]