ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা যুবলীগ। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় রোববার বিকাল সাড়ে ৫টায় যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি পায়রা চত্তর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের একটি প্রতিকৃতি তৈরী করে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুবলীগ নেতাকর্মীরা।
বক্তারা বলেন স্বাধীনতা ও রাষ্ট্রপতি নিয়ে ইতিহাস বিকৃতির জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা যুবলীগ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি উজ্জল,যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে তারেকের কুশপুত্তলিকা দাহ
ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা যুবলীগ। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় রোববার বিকাল সাড়ে ৫টায় যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি পায়রা চত্তর হয়ে প্রধান





