খুলনা মহানগরীর সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লিনিয়র পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভাস্কর্যগুলি স্থাপন করা হবে।
আজ রোববার বিকাল ৪টায় নগর ভবনের সভাকক্ষে কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সিটি মেয়র এ কথা বলেন।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র আরও বলেন, খুলনার ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং আগামী প্রজন্মের কাছে সমুন্নত রাখতে ভাস্কর্য্য একটি অনন্য মাধ্যম। এছাড়া ভাষ্কর্য্য সৌন্দর্য্য পিপাসু মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটানোর পাশাপাশি নগরীর সৌন্দর্য্যও বৃদ্ধি করে থাকে।
সিটি মেয়র চিত্তবিনোদনের জন্য লিনিয়ার পার্ককে নতুন আঙ্গিকে গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেন এবং সড়ক দ্বীপগুলি বর্ণিল লতাগুল্মে শোভিত করার পরামর্শ দেন।
সভায় অন্যান্যের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট-এর পরিচালক ড. মোঃ আমিরুল মোমেনিন চৌধুরী, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার, স্থপতি রেজবিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৫টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগর ভবনে কেসিসি’র আইটি বিষয়ক টেকনিক্যাল কমিটির ১ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি কেসিসি’র সেবা নগরবাসীর দোর গোড়ায় পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও টেকনিক্যাল কমিটির আহবায়ক মোঃ আব্দুল হান্নান বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও যশোর জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস কে আলমগীর হোসেন, নেভিগেশন বিডি লিঃ-ঢাকার চীফ টেকনিক্যাল অফিসার জাহিদ হোসেন চৌধুরী, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400431533.jpg[/img]
এর আগে দুপুর সাড়ে ১২টায় নগর ভবনে উইমেন এন্টারপ্রিনিয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)-এর কর্মকর্তাবৃন্দ খুলনায় কার্যক্রম শুরু উপলক্ষে কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এতদাঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সহযোগিতা প্রদানসহ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে খুলনায় সংস্থাটি কার্যক্রম শুরু করছে।
এছাড়া সংস্থাটি ঘরে তৈরী পণ্যসমূহ ট্রেড ফেয়ারের মাধ্যমে বিক্রয় ও বিদেশে রপ্তানীতেও সহযোগিতা করবে। সৌজন্য সাক্ষাতকালে সংস্থার খুলনা বিভাগীয় প্রধান আয়শা এদিব খানম, কোষাধ্যক্ষ আফরোজা ফেরদৌসী, এনটিভি’র খুলনা প্রতিনিধি আবু তৈয়ব, দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা প্রতিনিধি কাজী মোতাহার রহমান বাবু সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
[b]খুলনা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
খুলনার সৌন্দর্য বাড়াতে ভাস্কর্য নির্মানের উদ্যোগ
খুলনা মহানগরীর সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লিনিয়র পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভাস্কর্যগুলি স্থাপন করা হবে





