ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর এক পাকিস্তানি বন্ধুকে উদ্ধৃত করে বলেছেন,‘ ভারতীয়রা পাকিস্তানিদের ভালবাসে আর বাংলাদেশিদের ঘৃনা করে। এর কারণ পাকিস্তানিদের চামড়া সাদা আর বাংলাদেশিদের চামড়া কালো।’
তসলিমা নাসরিন টুইটার বার্তায় বলেছেন, আজ এক পাকিস্তানি বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই কথা তাঁকে বলেন।
তবে তসলিমা নাসরিন তার এই পাকিস্তানি বন্ধুর সঙ্গে একমত নন বলেও জানিয়েছেন একই টুইটে। তবে তিনি তাঁর এই পাকিস্তানি বন্ধুর নামধাম প্রকাশ করেননি।
জেএ





