পৌর নির্বাচনে প্রচারে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে তিনি নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান টাইমনিউজবিডিকে জানান, আজ মির্জা ফখরুল সৈয়দপুর ও নীলফামারীতে প্রচার চালাবেন। কাল শুক্রবার ঠাকুরগাঁও ও পর দিন বগুড়ায় প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের নির্বাচনী প্রচারে যাওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যে দলের অনেকে বিভিন্ন স্থানে প্রচারে গেছেন।

এমএইচ