বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে এক সহযোগীসহ আটক করেছে র‍্যাব। নোয়াখালীর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির এ সভাপতির বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।

আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যটালিয়ান (র‍্যাব‍)-১ এর আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, সোমবার সকালে গুলশান-১ এলাকা থেকে শাহজাহানকে আটক করে র‍্যাব। এ সময় মো. বেলাল নামের শাহজাহানের এক সহযোগীকে আটক করা হয়।

এএইচ