ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি ঈদের পর শয়তানি করবে জানি। দেখব, ঈদের পর বিএনপি কী করতে পারে। তবে, মুখে শান্তিপূর্ণ আর অন্তরে অন্য কিছু থাকলে আমরা দেখে নিবো। আপনারা যেভাবে করবেন আমরাও সেভাবেই জবাব দিব।
মায়া বলেন, ‘ঈদের পর আমাদের গা ঝাড়া দিয়ে উঠতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি ছোট হোক, বড় হোক সাপ। তাই সাপ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই সাপকে নির্মূল করতে হবে। যুদ্ধাপরাধীদেরও রক্ষা নাই। এদেরও ঝুলাতে হবে।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় যে তিনি এ সব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘নিজেদের ভুল থাকলে আলোচনা করে সংশোধন করতে হবে। কেউ ষড়যন্ত্র করে সংগঠনকে দুর্বল করার চেষ্টা করলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জহির উদ্দিন মবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
ঢাকা, ২৪জুলাই (টাইমনিউজবিডি.কম), এনএস





