সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে বহু হাজির হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নিহত হাজিদের রূহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
মকবুল আহমাদ নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন এবং সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকার শেষ পর্যায়ে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে সর্বশেষ তথ্য (সন্ধ্যা ৬টা) অনুযায়ী ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭শ’ হাজি। তবে এখন পর্যন্ত বাংলাদেশি কোনো হাজির হতাহতের খবর জানাতে পারেনি সৌদিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা।
কেএইচ





