কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কারাগারের ১নং ইউনিট থেকে তিনি মুক্তিলাভ করেন। এসময় কারাফটকে তার ছেলে তাসোয়ারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় ৫টি মামলা করে পুলিশ।
এর আগে আদালত থেকে তিনটি মামলায় জামিন পান তিনি। পরবর্তীতে আরো দু’টি মামলায় জামিন পাওয়ার পর বৃহস্পতিবার বিকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে কাগজপত্র যাচাই বাছাই করে সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বাসা থেকে বের হওয়ার পরেই গ্রেফতার হন আবদুল আউয়াল মিন্টু।
ঢাকা, এমএইচটি, ২৩ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু জামিনে মুক্ত
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কারাগারের ১নং ইউনিট থেকে তিনি মুক্তিলাভ করেন। এসময় কারাফটকে তার ছেলে তাসোয়ারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





