আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ, এখন বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া তাদের কিছু করার নেই।

শনিবার (০৫ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় বক্তব্য রাখেন তিনি।

তিনি আরো বলেন, ‘দলের নেতা-কর্মী সবাই ঐক্যবদ্ধ থাকার কারণেই জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় সম্ভব হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এখন তাদের আর অবলম্বন কি আছে নালিশ করা ছাড়া। দেশের লোকের কাছে অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। আর এটা তাদের পুরনো অভ্যাস।’

তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রীর নেতৃত্বে পার্টি স্মরণকালের সবচেয়ে বেশি শক্তিশালী ঐক্য প্রদর্শন করতে পেরেছে বলে আজ আমরা এত বড় একটা বিজয় অর্জন করতে পেরেছি।’

এএস