বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) নরসিংদী শিবপুর উপজেলা কারারচর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক লোক অংশ নেন।

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের মধ্যেও সর্বস্তরের মানুষ ছাড়াও বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিএনপির চেয়ারপারসনের সদস্য প্রেস উইং শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন খায়রুল কবির খোক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন। আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যও অংশ নেন।

গতকাল (২৭ মার্চ)  শুক্রবার রাত ৯টার দিকে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এমবি