দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠকে থাকবেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে শায়রুল বলেন, নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানেও কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।

গতকাল রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর মির্জা ফখরুল অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

এএস