ঢাকা মহানগর শ্রমিক দলের ষষ্ঠ সম্মেলন ও কাউন্সিল'১৪-এর উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ সম্মেলন উদ্বোধন করেন।
এর আগে বেগম জিয়া বেলা ১১টার দিকে মঞ্চে এসে উপস্থিত হন। এসময় সম্মেলন কেন্দ্রে উপস্থিত আয়োজক সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়াকে ফুলেল শ্রদ্ধা জানান।
সম্মেলনে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. রেহান আলী। শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, কাউন্সিলে শ্রমিক দলের ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালে ৬ জুন ২৫১ সদস্যবিশিষ্ট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর কমিটি গঠন করা হয় ৭১ সদস্যবিশিষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতি ও বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
শ্রমিক দলের কাউন্সিলে উপস্থিত খালেদা
ঢাকা মহানগর শ্রমিক দলের ষষ্ঠ সম্মেলন ও কাউন্সিল'১৪-এর উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ সম্মেলন উদ্বোধন করেন।