গত ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামীতে কমপক্ষে ৩৮৪ জন লোক নিহত ও কয়েকশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ।
আজ (২৯ সেপ্টেম্বর ২০১৮) এক শোকবাণীতে তিনি বলেন, “ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে ভয়াবহ ভুমিকম্প ও সুনামীতে কমপক্ষে ৩৮৪ জন লোক নিহত ও কয়েকশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ ভুমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার জনগণের জান-মালের যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি আশা করছি, ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
আমি ভূমিকম্প ও সুনামিতে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এসএম





