তিনি আজ (রবিবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক শোকবার্তায় বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু হৃদয়বিদারকই নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকেই প্রকাশ করে। নিহতদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডাঃ ইরান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অব্যবস্থাপনা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে, এ থেকে উত্তরণের জন্য কঠোর নজরদারি, দক্ষ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জনগণের জীবন রক্ষায় সরকারকে অবিলম্বে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
এমএম