সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজকের হরতাল প্রত্যাহার করা হয়েছে মর্মে ঘোষণা প্রদান করে এক বিবৃতি দেয়।

“সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে বাদ দেয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহুত আজ ২৮ মার্চ-এর হরতাল চলাকালীন মাননীয় হাইকোর্ট শুনানী শেষে আবেদন কারীদের আবেদন খারিজ করে দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজকের দিনের পরবর্তী সময়ের জন্য চলমান হরতাল প্রত্যাহার করার ঘোষণা প্রদান করছি।

আজকের এই ঐতিহাসিক বিজয় নির্দিষ্ট কোন দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। এদেশের ১৬ কোটি মানুষেরই বিজয়।

ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের হরতাল সফল করার জন্য সমগ্র দেশবাসীকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ কর্মসূচীতে বিভিন্ন ইসলামী দল, সংস্থা, সংগঠন, আইনজীবি ও বাংলাদেশের আপামর জনসাধারণ যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন আমারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

ভবিষ্যতেও জনগণের স্বার্থ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমতের উর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমরা আপামর দেশবাসীকে আহবান জানাচ্ছি।

জামায়াতে ইসলামী ঈমান ও ইসলাম রক্ষা এবং দেশ ও জাতির প্রয়োজনে অন্যায়ের কাছে মাথানত করবেনা। দেশ এবং জাতির কাঁধে কাধ মিলিয়ে আপোষহীন ও নিয়মতান্ত্রিক পন্থায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাবে।

সর্বপরি জনগণের প্রাণের দাবী বাস্তবায়িত হয় আমরা মহান আল্লাহ তায়ালা একান্ত শুকরিয়া আদায় করছি।”

এমবি