জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সম্মানিত শ্বশুর ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর উত্তর থানা শাখার প্রবীণ সদস্য (রুকন) ডা. আজিরুদ্দীন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রকার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি স্ত্রী, ২ কন্যা ও ৫ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
শোকবাণী
ডা. আজিরুদ্দীনের ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক শোকবাণীতে তিনি বলেন, “ডা. আজিরুদ্দীন আমৃত্যু দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন। দ্বীনের মহান জিম্মাদারী পালন করার সাথে সাথে তিনি ছিলেন একজন সফল চিকিৎসক, সামাজিক-দ্বীনি প্রতিষ্ঠান এবং মানুষকে চিকিৎসা সেবা দেয়ার মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি।”
“উনার মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়- স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”
সেলিম উদ্দিন বলেন, “মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন।”প্রেস বিজ্ঞপ্তি
এমবি





