শেষ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সিলেট সফর বাতিল করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম খুনীদের গ্রেফতারের দাবি জানায় স্থানীয় ছাত্রদল। তা না হলে স্বাস্থ্যমন্ত্রীর সফর প্রতিহতের ঘোষণা দেয় তারা।
জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের শনিবার সিলেট সফর করার কথা ছিল। এর মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে খুন হন ওসমানী মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে তিন দিনের কর্মসূচি দেয় ছাত্রদল।
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র জানান, তৌহিদ খুনের ঘটনার পরও দোষীদের গ্রেফতার ও বহিষ্কার বা কোনো ধরনের সুরাহা না করে স্বাস্থ্যমন্ত্রী সিলেট সফরে আসছেন। আমরা তার সফর বাতিলের দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। এ কারণে মন্ত্রী সফর বাতিল করেছেন।
ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪৯ তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামকে আবুসিনা ছাত্রাবাসে ডেকে নিয়ে খুন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। নিহত তৌহিদুল ইসলাম (২৫) শরিয়তপুরের জাজিরা উপজেলার গোলাপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজু মাতব্বরের ছেলে।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ
রাজনীতি
সিলেটে স্বাস্থ্যমন্ত্রীর সফর বাতিল
শেষ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সিলেট সফর বাতিল করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেডএম নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন





