বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি বিস্ফোরক মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।ফখরুলের বিরুদ্ধে রমনা থানায় ওই মামলা দায়ের হয়েছিল।
আদালতে তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জয়নাল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।